Friday, March 4, 2011

রুমি’র কবিতা

১.
দাবা কখনো খেলিনি আমি,
তবু আমার হলো বাজিমাত!
এক ফোঁটা মদ না খেয়ে
মাতাল হয়ে কাটাই রাত!

যুদ্ধে যাইনি আমি,
তবু আমি আহত!
লড়িনি আমি কারো সাথে,
তবু আমি পরাজিত!

২.
আমি চাই তুমি হাসো
চাই তোমার সব বাজে চিন্তাকে খুন করতে
চাই তোমাকে ভালোবাসতে
তোমায় যত্নে যত্নে ভরিয়ে দিতে...

আমার সুস্বাদু তিক্ততা,
আমি খুঁজি তোমার মনের শান্তি আর দেহের সুস্থ্যতা;
আমি আনবো তোমার জন্যে গোলাপ,
প্রিয়া, কাঁটায় ঢাকা তো আমিও ছিলাম!

Deepak Chopra অনুদিত The Love Poems of Rumi থেকে পুনঃঅনুবাদ করা হয়েছে।
অনুবাদক যথেষ্ট স্বাধীনতা নিয়েছেন। ক্ষমা করবেন। এবং অসম্পূর্ণ কবিতার জন্য দুঃখিত।

No comments:

Post a Comment